Xtra Time logo
Latest
দিমি যুগ হয়ত শেষ, মোহনবাগানের আর একটা বর্ণময় অধ্যায়বৈভব সিনিয়র নীল জার্সিতে মাঠে নামলেই ভেঙে যাবে সচিনের রেকর্ডঅবহেলিত, উপেক্ষিত মৌমিতা জানেন না, আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেনবিশ্বকাপের মঞ্চে না থেকেও আছে ভারতবিশ্বকাপে চার্জ দেওয়া বলে খেলাবিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার কে, কেই বা সর্বকনিষ্ঠমেসির হয়ত শেষ বিশ্বকাপ, রোনাল্ডোর শেষ কিনা নিশ্চিত নন পর্তুগাল কোচকীভাবে শেষ হয়ে গিয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যর ফুটবল জীবনরাতের অন্ধকারে হোটেলের পাঁচিল টপকে ইস্টবেঙ্গলের কব্জা থেকে মোহনবাগানে চলে গিয়েছিলেন শ্যাম থাপাজঙ্গলমহলে ফুটবলে বিপ্লবের কারিগর ডাক্তারবাবু প্রশান্ত কুমার মাহাতোদিমি যুগ হয়ত শেষ, মোহনবাগানের আর একটা বর্ণময় অধ্যায়বৈভব সিনিয়র নীল জার্সিতে মাঠে নামলেই ভেঙে যাবে সচিনের রেকর্ডঅবহেলিত, উপেক্ষিত মৌমিতা জানেন না, আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেনবিশ্বকাপের মঞ্চে না থেকেও আছে ভারতবিশ্বকাপে চার্জ দেওয়া বলে খেলাবিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার কে, কেই বা সর্বকনিষ্ঠমেসির হয়ত শেষ বিশ্বকাপ, রোনাল্ডোর শেষ কিনা নিশ্চিত নন পর্তুগাল কোচকীভাবে শেষ হয়ে গিয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যর ফুটবল জীবনরাতের অন্ধকারে হোটেলের পাঁচিল টপকে ইস্টবেঙ্গলের কব্জা থেকে মোহনবাগানে চলে গিয়েছিলেন শ্যাম থাপাজঙ্গলমহলে ফুটবলে বিপ্লবের কারিগর ডাক্তারবাবু প্রশান্ত কুমার মাহাতো

বিশ্বকাপে চার্জ দেওয়া বলে খেলা

By AdminPublished Jun 10, 2026, 6:40 PM
ShareWhatsAppFacebookX

বদলাচ্ছে পরিস্থিতি। বদলাচ্ছে নিয়ম কানন। বদলে যাচ্ছে সব কিছু। সব কিছুর মধ্যেই আধুনিকতার ছোঁয়া। বিশ্বকাপের বলও ব্যতিক্রম নয়। এবার বিশ্বকাপে এল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বল। এমনিতে যেহেতু এবার তিনটি দেশে হচ্ছে বিশ্বকাপের খেলা, তার ছাপ রয়েছে বলেও। এবারের বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম ট্রাইওন্ডা। তৈরি করেছে অ্যাডিডাস। এই নামের অর্থ তিনটি ঢেউ। তিন আয়োজক দেশ আমেরিকা, মেক্সিকো ও কানাডাকে সম্মান জানাতেই এমন নামকরণ।

WhatsApp Image 2026-06-08 at 9.42.26 PM.jpeg

বলের গায়ে এই তিন দেশের জাতীয় পতাকার রং ও প্রতীক। আমেরিকার লাল, কানাডার নীল ও মেক্সিকোর সবুজ রঙে রঙিন বিশ্বকাপের বল। বলের নকশায় মাত্র চারটি প্যানেল ব্যবহার করা হয়েছে। যা নিয়ন্ত্রণ ও ভারসাম্য বাড়াবে। এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, এই বলে থাকছে চার্জিং সিস্টেম। অত্যাধুনিক চিপ থাকার কারণে প্রতিটি ম্যাচ শুরুর আগে বলে চার্জ দিতে হবে। একবার চার্জ দিলে ৬ ঘন্টা চলবে। মাত্র ১৪ গ্রাম সেন্সর থাকা সত্ত্বেও বলের স্বাভাবিক ওজন, বাউন্স ও গতি অপরিবর্তিত থাকে।

প্রত্যেক বিশ্বকাপের সময়ই আসে নতুন নতুন বল। থাকে নানা আধুনিকতা। নানা চমক। তবে এবারের বিশ্বকাপ যেমন সবদিক থেকেই আলাদা। বলের অভিনবত্বও অন্যরকম। এবার তিনটি দেশে হচ্ছে বিশ্বকাপ। খেলছে সবচেয়ে বেশি দল। এ সবের সঙ্গে সামঞ্জস্য রেখেই বলেও আনা হল এমন আধুনিকতা, এমন চমক।