Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

বৈভব সিনিয়র নীল জার্সিতে মাঠে নামলেই ভেঙে যাবে সচিনের রেকর্ড

By AdminPublished Jun 11, 2026, 12:21 AM
ShareWhatsAppFacebookX
বৈভব সিনিয়র নীল জার্সিতে মাঠে নামলেই ভেঙে যাবে সচিনের রেকর্ড

শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে মুগ্ধ করে দিয়েছেন, অবাক করে দিয়েছেন তামাম ক্রিকেট বিশ্বকে। সদ্য সমাপ্ত আইপিএলে পুরস্কারের পর পুরস্কার তুলে নিয়ে সোরগোল ফেলে দিয়েছেন। আর এর ফলে মাঠের বাইরেও এই বিস্ময় প্রতিভার এনডোর্সমেন্ট চুক্তির মূল্যও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আইপিএলে ৭৭৬ রান করে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। তাঁর স্ট্রাইক রেট ২৩৭.৩০। সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন। ক্রিস গেইলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিয়েছেন। এমার্জিং প্লেয়ার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের সব পুরস্কার তাঁর ঝুলিতে। গোটা বিশ্বের মত মুগ্ধ সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। যাঁদের জায়গা তিনি নিতে চলেছেন। তেন্ডুলকর জানিয়েছেন, বৈভবকে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। বৈভবকে সচিনের পরামর্শ, সব ফরম্যাটের ক্রিকেটার হওয়ার চেষ্টা করা উচিত। তিনি আরও জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে সূর্যবংশী শিখবেন টেস্ট ক্রিকেটের নানা রকম চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করতে হয়।

WhatsApp Image 2026-06-08 at 9.43.09 PM (1).jpeg

কাঁধে হাত রেখে বিরাট কোহলি মূল্যবান পরামর্শ দিয়েছেন, “কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখো। লোকে কী বলছে, কীভাবে বলছে, সেসব নিয়ে ভেবো না।“ জাতীয় নির্বাচকরাও দারুণভাবে প্রভাবিত। এশিয়াড ছাড়াও আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে্ আসন্ন টি টোয়েন্টি সিরিজেই তাঁকে দেখা যাবে সিনিয়র জাতীয় দলের জার্সিতে। সিরিজ শুরু হলেই ১৫ বছর বয়সে সিনিয়র জাতীয় দলের হয়ে মাঠে নেমে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

আইপিএলে সুপার স্ট্রাইকার হওয়ার পর যে গাড়িটি জিতেছেন, সেটি আবশ্য ২০২৮-এ তাঁর ১৮ বছর বয়স না হওয়া পর্য়ন্ত নিজে চালাতে পারবেন না। যদিও তাঁর বয়স নিয়ে একটা আলোচনা চলছে। সরকারিভাবে তাঁর জন্ম ২০১১-র ২৭ মার্চ। কিন্তু ২০২৩-এ একটি সাক্ষাৎকারে বৈভব নিজে নাকি জানিয়ে ছিলেন সেই সেপ্টেম্বরে তিনি ১৪ বছরে পড়বেন। এ নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সুনীল গাভাসকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মতই ঈশ্বরদত্ত প্রতিভা নিয়েই তিনি এসেছেন। শুধু ভারতীয় নয়, বিশ্ব ক্রিকেটেই নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন এই বিশ্বয় প্রতিভা।

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।