Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ

আবার ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে হোম অফ ক্রিকেট। আগামী শুক্রবার, ১০ জুলাই প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন করবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লর্ডস। চার দিনের এই ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারতের মহিলা ক্রিকেট দল।

By AdminPublished Jul 9, 2026, 3:54 PM
ShareWhatsAppFacebookX
১৪২ বছরের অপেক্ষার অবসান, লর্ডসে প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আবার ইতিহাসে লর্ডস। আবার ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে হোম অফ ক্রিকেট। আগামী শুক্রবার, ১০ জুলাই প্রথমবার মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন করবে ক্রিকেটের ঐতিহ্যবাহী লর্ডস। চার দিনের এই ঐতিহাসিক টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারতের মহিলা ক্রিকেট দল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর লর্ডস মাতাবেন আর এক বঙ্গসন্তান – রিচা ঘোষ।

১৮৮৪ সালে প্রথম পুরুষদের টেস্ট ম্যাচ আয়োজন করেছিল লর্ডস। তারপর কেটে গিয়েছে ১৪২ বছর। দীর্ঘ প্রতীক্ষার পর এবার একই ঐতিহাসিক মঞ্চে সাদা পোশাকে টেস্ট ক্রিকেট খেলতে নামবেন মহিলারা। ফলে ভারত-ইংল্যান্ডের এই ম্যাচ শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক টেস্ট নয়, বিশ্ব ক্রিকেটে মহিলাদের দীর্ঘ পথচলারও এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

লর্ডসে মহিলাদের ক্রিকেট অবশ্য একেবারে নতুন নয়। ১৯৭৬ সালের ৪ আগস্ট এই মাঠে প্রথমবার কোনও মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। একদিনের সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড।

তারপর পেরিয়েছে প্রায় পাঁচ দশক। সেই সময় মহিলাদের ক্রিকেটের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আজকের মতো সাদা বা রঙিন ট্রাউজার্স নয়, স্কার্ট পরেই মাঠে নামতেন মহিলা ক্রিকেটাররা। সুযোগ-সুবিধা, স্বীকৃতি এবং সামাজিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও বর্তমান সময়ের সঙ্গে সেই যুগের ব্যবধান ছিল বিপুল।

১৯৭৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন প্রয়াত র‍্যাচেল হেহো ফ্লিন্ট। মহিলাদের ক্রিকেটের অন্যতম পথিকৃৎ হিসেবে তাঁর অবদান আজও স্মরণীয়। ২০১৭ সালে প্রয়াত হওয়া এই কিংবদন্তির নামে বর্তমানে লর্ডসে একটি গেটও রয়েছে।

তবে ১৯৭৬ সালের বাস্তবতা ছিল অন্যরকম। লর্ডসের মালিক মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি তখনও মহিলাদের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত থেকে বহু বছর দূরে। প্যাভিলিয়নের ঐতিহ্যবাহী ‘লং রুম’ দিয়ে হেঁটে মহিলা ক্রিকেটাররা মাঠে নামবেন— সেই সময় এমন দৃশ্য প্রায় কল্পনার অতীত ছিল।

আজ সেই লর্ডসেই মহিলাদের টেস্ট ম্যাচ আয়োজন হতে চলেছে। ইতিহাসের বিচারে এই পরিবর্তনের তাৎপর্য তাই অনেক গভীর।

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।