Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

ফরাসি আক্রমণের সঙ্গে স্প্যানিশ রক্ষণের ধুন্ধুমার লড়াই, মহাকাব্যিক ম্যাচের অপেক্ষায় ডালাস

এই মুহূর্তে বিশ্বের সেরা দুই দল, তাই তো দুই ইউরোপীয় মহাশক্তির লড়াই ঘিরে এত উন্মাদনা, এত রোমাঞ্চ। অনেকই বলছেন, হয়ত ঠিকই বলছেন, যে ফাইনালটা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই।

By AdminPublished Jul 14, 2026, 5:02 PM
ShareWhatsAppFacebookX
 ফরাসি আক্রমণের সঙ্গে স্প্যানিশ রক্ষণের ধুন্ধুমার লড়াই, মহাকাব্যিক ম্যাচের অপেক্ষায় ডালাস

গৌতম রায়

ম্যাচে কী হবে? ডালাসে কারা করবে বাজিমাত? কিলিয়ান এমবাপে না লামিন ইয়ামল, কে হবেন সুপার হিরো? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কোটি টাকার এইসব প্রশ্নের উত্তর হয়ত ম্যাচ শেষের আগে পাওয়া সম্ভব নয়। ফ্রান্স বনাম স্পেন – এই মুহূর্তে বিশ্বের সেরা দুই দল, তাই তো দুই ইউরোপীয় মহাশক্তির লড়াই ঘিরে এত উন্মাদনা, এত রোমাঞ্চ। অনেকই বলছেন, হয়ত ঠিকই বলছেন, যে ফাইনালটা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই।

এই সেমিফাইনাল পর্বটা কিন্তু সাম্প্রতিক অতীতে এই ডুয়েলে ফ্রান্সের কাছে একেবারেই সুখকর নয়। ২০২৪ ইউরো সেমিফাইনালে এই ফ্রান্সকে হারেয়েছিল স্পেন। ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও একই ফল। আবার সে্ই সেমিফাইনাল। দুবার সেমিফাইনালে হারের বদলাটা কি ফুটবলের সর্বোচ্চ আসরে নিতে পারবেন কিলিয়ান এমবাপেরা?

দুটো তথ্য একটা ছবিকে স্পষ্ট করে দিচ্ছে। এখনও পর্যন্ত গোটা প্রতিযোগিতায় মোট ৬টি ম্যাচে স্পেনের গোল লক্ষ্য করে শট হয়েছে মাত্র সাতটি। আবার এখনও পর্যন্ত ফ্রান্স ১৬টি গোল করে বসে আছে। অর্থাৎ স্পেনের রক্ষণ কতটা দুর্ভেদ্য এবং ফ্রান্সের আক্রমণ কতটা বিধ্বংসী, সেটাই তুলে ধরছে ওই দুটি তথ্য। তাই সেমিফাইনালের মেগা লড়াইয়েও ফ্রান্সের অ্যাটাকারদের সঙ্গে স্পেনের ডিফেন্ডার ও মিডফিল্ডারদের মধ্যে আসল লড়াইটা হতে যাচ্ছে।

কী দুর্ধর্ষ ফরাসি আক্রমণ! অধিনায়ক এমবাপের কথা বাদ দিন। সব কিছু নিয়ে নিজেই একটা গোটা প্যাকেজ। তাঁর দোসর আবার দেম্বেলে। বিধ্বংসী এই দুজনের একটু পিছনে আবার ওলিজে। বায়ার্নে যে ঝড় তোলেন সেটাকেই তুলে এনেছেন বিশ্বকাপের মঞ্চেও। যেভাবে খেলাচ্ছেন দলের আপফ্রন্টকে, সেটার জন্যই এমবাপে-দেম্বেলেরা আরও অপ্রিতরোধ্য। আরও ভয়ঙ্কর। এঁদের সঙ্গত করার জন্য আবার রয়েছেন পিএসজি তারকা দুয়ে। কাকে ছেড়ে যে কাকে ধরা যাবে!

এটা কিন্তু মুদ্রার একটা দিক। উল্টোদিকটাও দেখুন। লাপোর্তে, কাবারসিরা স্পেনের এমন রক্ষণব্যূহ তৈরি করেছেন যে একমাত্র বেলজিয়াম একটা গোল করা ছাড়া গোটা প্রতিযোগিতায় আর কেউ এই রক্ষণ ভেঙে গোল করতে পারেনি। লাপোর্তে-কাবারসিদের দুই পাশে রয়েছেন কুকুরেয়া ও পেদ্রো পোরো। এই রক্ষণের সামনে দাঁড়িয়ে অবশ্য বিশাল একটা ভূমিকা নিচ্ছেন ম্যান সিটি তারকা রড্রি। মাঝমাঠেই থামিয়ে দিচ্ছেন প্রতিপক্ষের অনেক ঝড়। তাই দুনিয়ার সেরা আক্রমণভাগের সঙ্গে দুনিয়ার সেরা রক্ষণের রোমাঞ্চকর লড়াই।

লড়াই আর একটা আছে। রড্রি, পেড্রি, গেমমেকার ড্যানি ওলমোদের সোনার স্প্যানিশ মাঝমাঠ ফুল ফোটাচ্ছে। পাস, পাস, পাসের বন্যায় ঝাঁঝরা করে দিচ্ছে প্রতিপক্ষকে। এটাকে থামানোও একটা বড় চ্যালেঞ্জ ফরাসিদের কাছে। যা শোনা যাচ্ছে, এই তেল দেওয়া মেশিনের মত মসৃন স্প্যানিশ মাঝমাঠকে অকেজো করে দেওয়ার জন্য মেগা যুদ্ধে কন্তেকে ব্যবহার করতে পারেন দিদিয়ের দেশঁ। গোটা মাঠ জুড়ে অক্লান্ত পরিশ্রমও করতে পারেন এই ফরাসি মিডিও। তিনিই হতে পারেন দেশঁর তুরূপের তাস।

তবে ফরাসি মাঝমাঠও কি কম সাজানো! মাঝমাঠের ডুয়েলটা জেতার জন্য অঙ্ক কষে চলেছেন দেশঁ ও ফুয়েন্তে।

এই সোনার দলকে নিয়ে হয়ত আত্মবিশ্বাসের চূড়ায় ফরাসি কোচ। তবে তাঁর সেই জায়গাটায় কিছুটা ধাক্কা দিতে পারে তাঁর রক্ষণ। ফ্রান্সের আক্রমণভাগ ও মাঝমাঠে যে দক্ষতা, গতি ও মোবিলিটি রয়েছে, ডিফেন্সে যেন তার কিছুটা অভাব। তাই গতিময় স্প্যানিশ আক্রমণ এই জায়গাটায় কঠিন চ্যালেঞ্জে ফেলে দিতে পারে। তার জন্য রয়েছেন যে আর একজন, লামিন ইয়ামল। এরমধ্যেই হুঙ্কার দিয়েছেন, এটা তাঁর কেরিয়ারের হয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। ভুললে তো চলবে না যে, ফুয়েন্তের দলের সেরা অস্ত্র তিনিই।   

এই পরিস্থিতিতে খেলা কেমন হবে? ফ্রান্সের দুর্ধর্ষ আক্রমণের কথা মাথায় রেখে ফুয়েন্তে হয়ত ডিফেন্সিভ অরগাইনেশনকে আরও বেশি জমাট করে নজর দিতে পারেন প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে।

এর বাইরে আর একটা ফ্যাক্টর। দুটো দলে এত বেশি একক দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ফুটবলার, যে কোনও মুহূর্তে যে কেউ সব হিসাব ওলট পালট করে দিতে পারেন, সব অঙ্কই গুলিয়ে দিতে পারেন। নামগুলো যে কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামল! তাই যেখানে কোনও অঙ্ক থাকে না, ব্যাখ্যা থাকে না, তেমনই কি কোনও মহাকাব্যিক ম্যাচ? কোনও এক রূপকথা?

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।